স্ত্রীর সম্মতি ছাড়া একাধিক বিবাহের ক্ষেত্রে আইনে কী বলা আছে? এ বিষয়ে সাধারণ মানুষের বুঝাপড়া কী?
সম্প্রতি হাইকোর্টের একটি রায়ে বলা হয়েছে দ্বিতীয় (তৃতীয় ও চতুর্থ) বিয়ে করতে হলে সালিশ কাউন্সিলের অনুমতি লাগবে। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ এর ৬(২) ধারাতে বলা হয়েছে স্ত্রী/স্ত্রীদের বর্তমানে পুনরায় বিবাহ করতে হলে নির্দিষ্ট ফি প্রদান করে চেয়ারম্যান বরাবর স্বামীকে আবেদন করতে হবে। আবেদন পত্রে অবশ্যই বিয়ের কারণ ও স্ত্রী/স্ত্রীদের সম্মতি নেওয়া হয়েছে কী না লিখতে হবে।
স্ত্রীর/স্ত্রীদের সম্মতি নেওয়ার বিষয়টি "বাধ্যতামূলক" কী না এ নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন ৬(২) ধারায় স্ত্রীর বিয়েতে সম্মতি দেওয়ার বিধানটি বাধ্যতামূলক নয়। আবার অনেকেই বলছেন এটি বাধ্যতামূলক। তাদের অভিমত হচ্ছে কেবল ৬(২) ধারা পড়লেই হবে ভগ, এ সম্পর্কিত বিধিও একসাথে পাঠ করতে হবে।
এদিকে এই আলাপটিও উঠে এসেছে যে আধুনিক বিশ্বে যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে বহুবিবাহ আইন করে বাতিল করা হয়েছে, সেখানে আমরা এখনও বিতর্ক করছি বহুবিবাহের জন্য স্ত্রীর সম্মতি লাগবে কী না। মানুষের এরকম চিন্তার পাশাপাশি ধর্মীয় বিধানের সাথে সমন্বয় করে কীভাবে ধর্ম নির্বিশেষে রাষ্ট্রের সকল মানুষকে একই পারিবারিক আইনের ছাতার নিচে আনা যায় সে আলাপটিও উঠে আসছে।
এসকল বিষয় নিয়ে আমরা আলাপ করব। আমাদের সাথে থাকবেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা এবং ভাষা গবেষক ও ভাষা শিক্ষক শামীম আহমেদ। আলোচনাটি সঞ্চালনা করবেন গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্কের সদস্য রাহাত মুস্তাফিজ।
🎙️ New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! 😍 https://streamyard.com/pal/d/4735343487483904
গণতন্ত্র-আলাপ পর্ব-২৬: স্ত্রীর সম্মতি ও বহুবিবাহঃ আইন ও নাগরিক বুঝাপড়া
স্ত্রীর সম্মতি ছাড়া একাধিক বিবাহের ক্ষেত্রে আইনে কী বলা আছে? এ বিষয়ে সাধারণ মানুষের বুঝাপড়া কী? সম্প্রতি হাইকোর্টের একটি রায়ে বলা হয়েছে দ্বিতীয় (তৃত...
সাংগঠনিক কার্যক্রম•৫ মার্চ, ২০২৬