গত ১৬ জানুয়ারি তারিখে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে, এক নতুন রাজনৈতিক প্রয়াসের। তারা তাদের খসড়া ঘোষণাপত্রে জানাচ্ছে, "বাংলাদেশে এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রয়োজন তীব্রভাবে অনুভূত হচ্ছে, যারা গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মৌলিক প্রশ্নগুলোকে অগ্রাধিকার দেবে। যারা নাগরিকের অধিকারকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক পরিসর নির্মাণে মনোযোগী হবে। এই প্রেক্ষাপটেই শাসনক্ষমতায় জনগণের কর্তাসত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রত্যয়ে “নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন” (Network for People’s Action - NPA) নামে আমাদের এই রাজনৈতিক প্ল্যাটফর্ম যাত্রা শুরু করছে।" তাদের লক্ষ্যঃ "বাংলাদেশের জনগণের জন্য এমন একটি রাজনৈতিক শক্তি গড়ে তোলা, যা দেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে তার যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে নেবে। একই সঙ্গে এই শক্তি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।" এনপিএ'র পাঁচ মূলনীতিঃ গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশের সুরক্ষা। এবং উদ্দেশ্য সাতটি হচ্ছেঃ সর্বস্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা, সাম্য ও সমঅধিকার প্রতিষ্ঠা, সংবিধান সংস্কার, মৌলিক অধিকার নিশ্চিতকরণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের সংস্কার, অর্থনৈতিক রূপান্তর, এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষা।
আত্মপ্রকাশের পর থেকেই নতুন এই প্লাটফর্মকে কেন্দ্র করে দেশে ও প্রবাসে, মিডিয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে- বিভিন্ন স্তরের মানুষের মাঝে দারুণ আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। অনেকে এনপিএ-র মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন, আবার অনেককেই নানা প্রশ্ন, আশংকা, সমালোচনাও করতে দেখা যাচ্ছে। গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্কের ফেসবুক গ্রুপেও আলোচনা চলছে। গণতান্ত্রিক বাংলাদেশের একাধিক সদস্য এনপিএ'র সাধারণ পরিষদ ও কেন্দ্রীয় পরিষদের সদস্য হিসেবে যুক্ত আছেন। এই নতুন রাজনৈতিক প্রয়াসকে নিয়েই আমাদের এবারের গণতন্ত্র-আলাপ, "নতুন রাজনৈতিক প্রয়াসঃ সম্ভাবনা ও বাস্তবতা"!
আলোচক
ফেরদৌস আরা রুমী, মুখপাত্র, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন - এনপিএ
অনুপম সৈকত শান্ত, সদস্য, কেন্দ্রীয় পরিষদ, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন - এনপিএ এবং সদস্য, গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক
সঞ্চালক
মনির জামান রাজু, সদস্য, গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক
আপনারা আমন্ত্রিত।
গণতন্ত্র-আলাপ পর্ব-২৭ : নতুন রাজনৈতিক প্রয়াস : সম্ভাবনা ও বাস্তবতা
গত ১৬ জানুয়ারি তারিখে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে, এক নতুন রাজনৈতিক প্রয়াসের। তারা তাদের খসড়া ঘোষণাপ...
সাংগঠনিক কার্যক্রম•৬ মার্চ, ২০২৬