যত দোষ মঙ্গল ঘোষ?
প্রতি বছর পয়লা বৈশাখ আসলে মঙ্গল শোভাযাত্রা নিয়ে একরকম টানাহেচড়া, টেনশন, বাদানুবাদ শুরু হয়ে যাচ্ছে। "মঙ্গল" শোভাযাত্রার নাম বদলে কখনো "আনন্দ" শোভাযাত্রা, কখনো "বৈশাখী" শোভাযাত্রা করার চেষ্টা দেখা যায়; বিপরীতে দাঁড়িয়ে অনেকে মঙ্গল শোভাযাত্রাই করার ঘোষণা দেন।
