ঘটনা ১-
মোদির সর্বশেষ বাংলাদেশ সফরের পূর্বে এবং সফরকালে জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে বিশাল বিক্ষোভ ও সহিংসতা হয়, পরে যা সারা সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে। মূলত এই আন্দোলনের নেতৃত্ব দেয় বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো। কারণ হিসেবে তারা মোদী সরকারের হিন্দুপন্থী মনোভাব এবং ভারতের মুসলমানদের প্রতি ধর্মীয় ও রাজনৈতিক বৈষম্য উল্লেখ করে।
বিক্ষোভের এক পর্যায়ে সারা দেশে ১৭ জন মৃত্যুবরণ করেন এবং প্রায় ৫০০ জন এর অধিক লোক আহত হন
.
ঘটনা ২-
শার্লি এবদো ম্যাগাজিনে নবীর ব্যাঙ্গচিত্র প্রকাশ, দুটি ভবনে তা প্রদর্শন ও তাতে ফরাসি রাষ্ট্রপতির সমর্থন জানানোর প্রতিবাদে ২০২০ সালের অক্টোবরে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে বয়কট ফ্রান্স আন্দোলন শুরু হয়। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁকেও বয়কটের ডাক দেয়া হয়। বাঙালিরা এমনকি দোকানের সামনে মাটিতে ফরাসি প্রেসিডেন্টের ছবি রেখে দেয় যেন সবাই এটিতে পা দিয়ে যায়।
.
ঘটনা ৩-
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ বর্তমানে বাংলাদেশ সফর করছেন। কিন্তু কোথাও কোনো বিক্ষোভ, কোনো আন্দোলন কিছুই নেই। অথচ স্বাভাবিকভাবেই মোদির সফরকালের মতোই উনাদের প্রতিক্রিয়া দেখানোর কথা ছিলো কিংবা তারো বেশি। কিন্তু ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোও নিশ্চুপ।
.
মানে আপনারা যাদের ডাকে হুজুগের মতো লাফিয়ে পড়েন সেই হেফাজতে ইসলাম বলেন কিংবা পীর সৈয়দ ফয়জুল করিমের হাতপাখা বলেন কিংবা নুরুল হক নূর বলেন, ইসলামরক্ষা কিংবা ধর্মীয় অনূভুতি কিচ্ছুরই ধার উনারা ধরেন না। উনারা করেন ধর্ম নিয়ে রাজনীতি আর আপনারা উনাদের দাবার গুটি।


